166) Mode of

Chattogram 2022 (f)

পদ্ধতি / মাধ্যম / ধরন - method of / way of

Walking is the oldest

mode of transportation. (হাঁটা পরিবহনের সবচেয়ে পুরানো মাধ্যম।)

মনে রাখার সহজ উপায়: mode of = form of। দুটোর মানে কাছাকাছি: "ধরন / পদ্ধতি"। দুটোতেই "of" বসে।

167) Mourn for

Rajshahi 2025 (f), Dinajpur 2024 (f)

কারো জন্য শোক করা - grieve for / feel sorrow for

The whole nation mourned for the martyrs. (গোটা জাতি শহীদদের জন্য শোক করলো।)

168) Move around / through

Dhaka 2022 (c)

move around

ঘুরে বেড়ানো / চারদিকে চলাফেরা করা - go from place to place

The tourists moved around the city. (পর্যটকরা শহরের চারদিকে ঘুরে বেড়ালো।)

move through

মধ্য দিয়ে চলা / অতিক্রম করা - pass through / travel through

The train moved through the tunnel. (ট্রেনটি টানেলের মধ্য দিয়ে চললো।একটি বাক্যে দুটো)

The visitors moved AROUND the museum freely, then moved THROUGH a narrow corridor to reach the exit.
দর্শনার্থীরা জাদুঘরের চারদিকে স্বাধীনভাবে ঘুরে বেড়ালো (AROUND), তারপর বের হওয়ার জন্য একটি সরু করিডোরের মধ্য দিয়ে চললো (THROUGH)।

169) Movement against

Jessore 2022 (j)

কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন - protest against / campaign against

The students started a movement against corruption.(ছাত্ররা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো।)

মনে রাখার সহজ উপায়: movement against = fight against। দুটোর মানে কাছাকাছি। দুটোতেই "against" বসে। "বিরুদ্ধে" মানেই AGAINST।

170) Make sense to

Cumilla 2019 (b)

কারো কাছে বোধগম্য হওয়া - be understandable to someone

This rule does not make sense to me. (এই নিয়মটি আমার কাছে বোধগম্য হচ্ছে না।)

Rule Type: Fixed Phrase। "Make sense to" সবসময় একসাথে বসে।

171) Nature of

Cumilla 2023 (b, j), Dinajpur 2019 (b, j)

প্রকৃতি / ধরন / স্বভাব - type of / character of

The nature of the problem is very complex. (সমস্যাটির প্রকৃতি খুবই জটিল।)

172) Necessary for / on

Barishal 2025 (b)

necessary for

কোনো কিছুর জন্য প্রয়োজনীয় - needed for / required for

Water is necessary for survival. (বেঁচে থাকার জন্য পানি প্রয়োজনীয়।)

necessary on

"necessary for" is the dependent preposition of the adjective. The other prepositions (like- in, on) appear after "necessary" only because of the change in locations.

Safety measures are necessary on construction sites. (নির্মাণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয়।)

Helmets are necessary FOR the safety of riders, and wearing them is especially necessary ON busy roads.
আরোহীদের নিরাপত্তার জন্য হেলমেট প্রয়োজনীয় (FOR), আর ব্যস্ত রাস্তায় এটি পরা বিশেষভাবে প্রয়োজনীয় (ON)।

173) Network of

2018 Boards [Rajshahi, Cumilla, Chattogram, Barishal] (c)

কোনো কিছুর জাল / নেটওয়ার্ক - system of / interconnected group of

Bangladesh has a vast network of rivers. (বাংলাদেশে নদীর বিশাল জাল আছে।)

174) Nodded at / to

Rajshahi 2019 (e)

nodded at

কারো দিকে মাথা নাড়া (সাধারণ স্বীকৃতি) - moved head towards someone (casual acknowledgement)

She nodded at her friend across the room. (সে ঘরের ওপার থেকে তার বন্ধুর দিকে মাথা নাড়লো।)

nodded to

কাউকে অভিবাদন জানাতে মাথা নাড়া (ভদ্র) - moved head to greet/acknowledge someone (polite)

The teacher nodded to the student. (শিক্ষক ছাত্রের দিকে মাথা নাড়লেন।)

The headmaster nodded TO the guest politely, and then nodded AT the peon to bring tea.
বাংলা: প্রধান শিক্ষক ভদ্রভাবে অতিথির দিকে মাথা নাড়লেন (TO), তারপর চা আনতে পিয়নের দিকে মাথা নাড়লেন (AT)।

Note: every major dictionary treats "nod to/at" as a single interchangeable entry, not as two distinct forms:

175) Noted for

Jessore 2019 (d)

কোনো কিছুর জন্য বিখ্যাত - famous for / well-known for

Rajshahi is noted for its mangoes. (রাজশাহী আমের জন্য বিখ্যাত।)

মনে রাখার সহজ উপায়: noted for = celebrated for = famous for = renowned for। সবগুলোর মানে একই: "বিখ্যাত"। সবগুলোতে "for" বসে। "বিখ্যাত" মানেই সবসময় FOR।

176) Number of

Chattogram 2025 (a), Dinajpur 2025 (e), Cumilla 2017 (f)

সংখ্যা / পরিমাণ - quantity of / count of

A large number of students attended the seminar. (বিপুল সংখ্যক ছাত্র সেমিনারে উপস্থিত ছিলো।)

Rule Type: Fixed Phrase "A number of" সবসময় একসাথে বসে।

মনে রাখার সহজ উপায়: "A number of" = অনেক (many) "The number of" = সংখ্যাটি (the count)

177) Nutrition from

Dinajpur 2025 (a)

কোনো কিছু থেকে পুষ্টি - nourishment from / food value from

We get nutrition from fruits and vegetables. (আমরা ফলমূল আর শাকসবজি থেকে পুষ্টি পাই।)

178) Occur in

Barishal 2022 (d)

কোনো জায়গায় বা সময়ে ঘটা - happen in / take place in

Floods often occur in Bangladesh during the monsoon. (বর্ষাকালে বাংলাদেশে প্রায়ই বন্যা হয়।)

179) Occur with / over

Barishal 2025 (i)

occur with

কোনো কিছুর সাথে ঘটা - happen along with / appear with

Fever often occurs with body pain. (জ্বরের সাথে প্রায়ই শরীর ব্যথা হয়।)

occur over

কোনো সময়কালে ঘটা - happen over a period of time

These changes occurred over many years. (এই পরিবর্তনগুলো বহু বছর ধরে ঘটেছে।)

Climate change has occurred OVER the last century, and it occurs WITH rising sea levels and extreme weather.
জলবায়ু পরিবর্তন গত শতাব্দী ধরে ঘটেছে (OVER), আর এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর চরম আবহাওয়ার সাথে ঘটে (WITH)।

180) One of

Jessore 2023 (j), Cumilla 2022 (j), Jessore 2022 (d), Sylhet 2017 (d)

অন্যতম / একটি - among several / a member of a group

Bangladesh is one of the most densely populated countries. (বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম।)

Rule Type: Fixed Phrase। "One of" সবসময় একসাথে বসে, এবং এর পরে plural noun বসে।

Reply

Avatar

or to participate

Keep Studying