91) Fond of
Mymensingh 2025 (c)

Gif by dotdave on Giphy
পছন্দ করা / ভালোবাসা - having a liking for / loving
She is fond of reading novels. (সে উপন্যাস পড়তে ভালোবাসে।)
92) Form of
Dhaka 2025 (h), Cumilla 2023 (a), Dinajpur 2019 (a)

রূপ / ধরন / প্রকার - type of / kind of
Walking is a good form of exercise. (হাঁটা ব্যায়ামের একটি ভালো ধরন।)
93) Formed by
Dinajpur 2022 (b)

দ্বারা গঠিত - created by / made by
The committee was formed by the government. (সরকার কমিটি গঠন করেছিলো।)
94) Free from
Dinajpur 2023 (g)

মুক্ত / থেকে মুক্ত - without / released from
We want a society free from corruption. (আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই।)
95) Fall victim to
Dinajpur 2023 (b)

শিকার হওয়া - become a victim of
Many young people fall victim to drug addiction. (অনেক তরুণ মাদকাসক্তির শিকার হয়।)
Rule Type: Fixed Phrase। "Fall victim to" সবসময় একসাথে বসে।
96) Favorably of (Think favorably of)
Dhaka 2025 (b)

কারো সম্পর্কে ভালো ধারণা রাখা - have a good opinion of
The teacher thinks favourably of the new student. (শিক্ষক নতুন ছাত্রটি সম্পর্কে ভালো ধারণা রাখেন।)
97) Feeling of / for
Sylhet 2022 (b)
Feeling of

অনুভূতি / অনুভব - a sense of / an emotion of
He had a feeling of sadness. (তার মনে দুঃখের অনুভূতি ছিলো।)
Feeling for

কারো প্রতি সহানুভূতি - Sympathy for someone
She has a deep feeling for the poor. (গরিবদের প্রতি তার গভীর সহানুভূতি আছে।)
সহজ কথায়:
FOR = কার প্রতি অনুভূতি? (sympathy towards whom?)
OF = কেমন অনুভূতি? (what kind of feeling?)
98) Flow into / with
Rajshahi 2017 (h)
flow into

মধ্যে প্রবাহিত হওয়া / গিয়ে পড়া - move into / pour into
The Padma flows into the Bay of Bengal. (পদ্মা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।)
flow with

কোনো কিছুতে ভরে ওঠা - To be filled with something
The streets flowed with people. (রাস্তাগুলো লোকে লোকারণ্য ছিল)
সহজ কথায়:
WITH = কী দিয়ে ভরা? (filled with what?)
INTO = কোথায় গিয়ে মিশলো? (where does it go?)
99) Get into
Barishal 2017 (e)

প্রবেশ করা / জড়িয়ে পড়া - enter / become involved in
He got into the car quickly. (সে দ্রুত গাড়িতে উঠলো।)
100) Glimpse of
Jessore 2023 (c), Cumilla 2022 (c)

ক্ষণিক দেখা / এক ঝলক দেখাI - a quick look at / a brief view of
I caught a glimpse of the bird before it flew away. (পাখিটি উড়ে যাওয়ার আগে আমি এক ঝলক দেখতে পেলাম।)
101) Go beyond
Chattogram 2024 (c), Mymensingh 2024 (i)

অতিক্রম করা / ছাড়িয়ে যাওয়া - exceed / surpass
His kindness goes beyond words. (তার দয়া ভাষায় প্রকাশ করা যায় না।)
102) Go by
Barishal 2025 (h)

অতিবাহিত হওয়া / অনুসরণ করা / দ্বারা বিচার করা - pass / follow / judge by
Time goes by very quickly. (সময় খুব দ্রুত চলে যায়।)
You should go by the rules. (তোমার নিয়ম মেনে চলা উচিত।)
Going by his marks, he is a good student. (তার প্রাপ্ত নম্বর অনুযায়ী, সে একজন ভালো ছাত্র।)
103) Go for
Dinajpur 2023 (d)

বেছে নেওয়া / চেষ্টা করা / যাওয়া - choose / aim for / try to get
He went for the highest prize. (সে সর্বোচ্চ পুরস্কারের জন্য চেষ্টা করলো।)
104) Go out
Sylhet 2019 (e)

বাইরে যাওয়া / নিভে যাওয়া - leave / exit / be extinguished
He went out for some fresh air. (সে একটু তাজা বাতাসের জন্য বাইরে গেলো।)
105) Go through / to
Mymensingh 2024 (e), Rajshahi 2017 (c)
go through

অভিজ্ঞতা হওয়া / ভালো করে দেখাH - experience / examine carefully
He went through a very difficult time. (সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে।)
go to

কোথাও যাওয়া - move towards / attend
She goes to school every day. (সে প্রতিদিন স্কুলে যায়।)


