121) Impact on
Sylhet 2023 (i)

কোনো কিছুর উপর প্রভাব - effect on / influence on
Pollution has a great impact on the environment. (দূষণ পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলে।)
মনে রাখার সহজ উপায়: impact on = effect on। দুটোর মানে একই, দুটোতেই "on" বসে।
122) Included in
Chattogram 2017 (f)

অন্তর্ভুক্ত - contained in / part of
His name is included in the list. (তার নাম তালিকায় অন্তর্ভুক্ত আছে।)
123) Indifferent to
Barishal 2024 (c), Barishal 2023 (c), Chattogram 2019 (b)

উদাসীন / নির্লিপ্ত - unconcerned about / not caring about
He is indifferent to the sufferings of the poor. (সে গরিবদের দুঃখকষ্টের প্রতি উদাসীন।)
124) Inherent in / to
Cumilla 2025 (a), Jessore 2019 (a)

inherent in
কোনো কিছুর মধ্যে সহজাত / স্বাভাবিকভাবে বিদ্যমান - naturally existing in
Kindness is inherent in her nature. (দয়া তার স্বভাবের মধ্যে সহজাত।)
inherent to
কোনো কিছুর সাথে স্বাভাবিকভাবে জড়িত - naturally belonging to
Risk is inherent to business. (ঝুঁকি ব্যবসার সাথে স্বাভাবিকভাবে জড়িত।)
Honesty is inherent IN his character, and challenges are inherent TO the life of a student.
(সততা তার চরিত্রের মধ্যে সহজাত (IN), আর চ্যালেঞ্জ একজন ছাত্রের জীবনের সাথে স্বাভাবিকভাবে জড়িত (TO)।)
125) Instrumental in
Rajshahi 2024 (a)

কোনো কাজে সহায়ক / গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা - playing a key role in / helpful in
He was instrumental in establishing the school. (স্কুলটি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।)
126) Integral part of
Barishal 2025 (d)

অবিচ্ছেদ্য অংশ - essential part of / inseparable part of
Sports are an integral part of education. (খেলাধুলা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ।)
Rule Type: Fixed Phrase। "Integral part of" সবসময় একসাথে বসে।
127) Interest in
Rajshahi 2024 (i)

কোনো কিছুতে আগ্রহ - curiosity in / enthusiasm for
She has a great interest in science. (বিজ্ঞানে তার প্রবল আগ্রহ আছে।)
128) Intimacy with
Sylhet 2017 (f)

কারো সাথে ঘনিষ্ঠতা / অন্তরঙ্গতা - closeness with / close relationship with
He has a great intimacy with his neighbours. (তার প্রতিবেশীদের সাথে গভীর ঘনিষ্ঠতা আছে।)
129) Idea of / about
2018 Boards [Rajshahi, Cumilla, Chattogram, Barishal] (a)

idea of
কোনো কিছুর ধারণা - concept of / notion of
He has no idea of the danger. (বিপদ সম্পর্কে তার কোনো ধারণা নেই।)
idea about
কোনো বিষয়ে ধারণা - knowledge about / thought about
Do you have any idea about this topic? (তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে?)
He has a clear idea OF what success means, but he has no idea ABOUT how to achieve it.
(সাফল্য বলতে কী বোঝায় সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে (OF), কিন্তু কীভাবে তা অর্জন করতে হবে সে বিষয়ে তার কোনো ধারণা নেই (ABOUT)।)
মনে রাখার সহজ উপায়:
দুটোর মানে প্রায় একই: "ধারণা"। তবে একটু পার্থক্য আছে:
idea OF = কোনো কিছুর মূল ধারণা বা concept (what something is)
idea ABOUT = কোনো বিষয়ে তথ্য বা জ্ঞান (knowledge about a topic)
বাস্তবে দুটো প্রায়ই একই অর্থে ব্যবহার হয়।
130) Importance of
Dhaka 2017 (h)

গুরুত্ব - significance of / value of
We must understand the importance of education. (আমাদের শিক্ষার গুরুত্ব বুঝতে হবে।)
131) Impossible for
Jessore 2017 (a)

কারো পক্ষে অসম্ভব - not possible for someone
It is impossible for him to pass without studying. (না পড়ে তার পক্ষে পাস করা অসম্ভব।)
মনে রাখার সহজ উপায়: impossible for = difficult for এর মতো structure। দুটোতেই "for" বসে। "কার জন্য" অসম্ভব বা কঠিন, তাই FOR।
132) Instead of
Mymensingh 2024 (j)

পরিবর্তে / বদলে - in place of / rather than
He plays games instead of studying. (সে পড়াশোনার পরিবর্তে খেলা করে।)
Rule Type: Fixed Phrase। "Instead of" সবসময় একসাথে বসে।
133) Journey on / in
Jashore 2025 (b), Barishal 2019 (g)

journey on
কোনো বাহনে বা পথে যাত্রা - travel on a vehicle or path
We went on a journey on foot. (আমরা পায়ে হেঁটে যাত্রা করলাম।)
journey in
কোনো বাহনে বা অঞ্চলে যাত্রা - travel in a vehicle or region
The journey in the train was comfortable. (ট্রেনে যাত্রাটি আরামদায়ক ছিলো।)
(The journey IN the bus was tiring, but the short journey ON foot through the village was refreshing.
বাসে যাত্রাটি ক্লান্তিকর ছিলো (IN), কিন্তু গ্রামের মধ্য দিয়ে পায়ে হেঁটে ছোট যাত্রাটি সতেজ করে দিলো (ON)।)
134) Keep aloof from
Cumilla 2024 (j)

দূরে থাকা / বিরত থাকা - stay away from / remain distant from
Keep aloof from bad company. (খারাপ সঙ্গ থেকে দূরে থাকো।)
Rule Type: Fixed Phrase। "Keep aloof from" সবসময় একসাথে বসে।
মনে রাখার সহজ উপায়: "aloof from" মনে রাখো। aloof মানে "দূরে / বিচ্ছিন্ন"। কোথা FROM দূরে? তাই "aloof from"।
135) Knowledge of
Barishal 2025 (g)

কোনো বিষয়ে জ্ঞান - understanding of / awareness of
He has a good knowledge of English grammar. (ইংরেজি ব্যাকরণে তার ভালো জ্ঞান আছে।)


