🏆 Cumilla Board 2015, Jessore Board 2010 - 2x
Story

At last, the hour of departure had arrived. Socrates met his friends and disciples for the last time. He talked with them about the immortality of the soul. He told them that the soul of man cannot die. At sunset, the governor of the prison came. Then, a man came into the room with a cup in his hand. The cup contained hemlock, a very strong poison. Socrates took the cup in his hand, said his prayer, and drank the hemlock without any hesitation. His friends and disciples could not bear the sight. They burst into tears and cried loudly like children.
বাংলা

অবশেষে, বিদায়ের সময় ঘনিয়ে এলো। সক্রেটিস শেষবারের মতো তাঁর বন্ধু এবং শিষ্যদের সাথে দেখা করলেন। তিনি তাঁদের সাথে আত্মার অমরত্ব নিয়ে আলোচনা করলেন। তিনি তাঁদের বললেন যে মানুষের আত্মা কখনো মরতে পারে না। সূর্যাস্তের সময়, কারাগারের শাসক (গভর্নর) সেখানে আসলেন। তারপর, হাতে একটি পেয়ালা নিয়ে এক ব্যক্তি ঘরের ভেতর প্রবেশ করল। পেয়ালাটিতে হেমলক ছিল, যা অত্যন্ত তীব্র একটি বিষ। সক্রেটিস পেয়ালাটি নিজের হাতে নিলেন, প্রার্থনা করলেন এবং কোনো দ্বিধা ছাড়াই হেমলক পান করলেন। তাঁর বন্ধু এবং শিষ্যরা এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তাঁরা কান্নায় ভেঙে পড়লেন এবং শিশুদের মতো উচ্চস্বরে কাঁদতে লাগলেন।

