Passage Reading

Paragraph #1

21 February is observed as Shaheed Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. The commemoration begins at the early hours of the day with mourning songs that recall the supreme sacrifices of our language martyrs.

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর সারা দেশে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়। দিনের প্রথম প্রহর থেকেই শোকসংগীতের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান শুরু হয়, যে গানগুলো আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়।

Paragraph #2

People wear black badges and go to the Shaheed Minar in barefoot processions, singing mourning songs. They place wreaths at the Minar. Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. They also attend various programmes organised in remembrance of the language martyrs.

মানুষ কালো ব্যাজ পরে এবং শোকসংগীত গাইতে গাইতে খালি পায়ে প্রভাতফেরিতে শহীদ মিনারে যায়। তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। তাদের অনেকে আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য প্রার্থনা করে। এছাড়া তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেয়।

Paragraph #3

The UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organisation) on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla.

বাংলা ভাষার যোগ্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

Paragraph #4

Two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Anan, the then Secretary General of United Nations. They requested him to declare 21st February as the International Mother Language Day.

কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুইজন প্রবাসী বাংলাদেশি, রফিকুল ইসলাম ও আবদুস সালাম, জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠান। তারা তাঁকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান।

Paragraph #5

They added that the decision will honour and save all extinct languages of the world. As per their logical expectations the goverment of bangladesh then took prompt initiative by sending formal proposal to UNESCO.

তারা আরও বলেন যে এই সিদ্ধান্ত বিশ্বের সব বিলুপ্তপ্রায় ভাষাকে সম্মানিত করবে এবং রক্ষা করবে। তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সরকার তখন ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে।

Paragraph #6

Finally, on 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism.

অবশেষে, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি এখন প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়।

Keep Studying